সাপে কাটা মহিলাকে ওঝার ঝাড়ফুঁক বেঘোরে গেল প্রাণ - The News Lion

সাপে কাটা মহিলাকে ওঝার ঝাড়ফুঁক বেঘোরে গেল প্রাণ




দি নিউজ লায়ন ;  শনিবার সকালে সাপের কামড়ে মৃত্যু হয় এক গৃহবধূর।মৃত গৃহবধূর নাম শ্যামলী সরদার(২৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার পাঠানখালির তেঁতুলতলা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাঠানখালির তেঁতুলতলা গ্রামের বাসিন্দা রুইদাস সরদার এবং তার স্ত্রী শ্যামলী সরদার এবং তাদের ৪ বছরের এক পুত্র সন্তান নিয়ে কোন মতে সংসার চলে।রুইদাস সরদার জেসিপি গাড়ি চালায়।


তাই স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করে।শুক্রবার রাতে খাওয়া দাওয়া করে মসারি টাঙিয়ে ঘরের মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে তারা।হঠাৎই একটি বিষাক্ত কালাচ সাপ গৃহবধূর হাতের আঙ্গুলে কামড়ে ধরে।গৃহবধূ শ্যামলী সরদারের তখন ঘুম ভেঙে যায় এবং আতঙ্কে চিৎকার করতে থাকে।তার স্বামী রুইদাস সরদার বিষাক্ত কালাচ সাপটিকে ধরে টান মেরে ছুঁড়ে ফেলে দেয়। 


এরপর গৃহবধূ শ্যামলী সরদারকে  গ্রামের ওঝা গুনিনের কাছে নিয়ে যায়।সেখানেই চলে ওঝা গুনিনের ঝাঁড়ফুঁকের কেরামতি।ভোরের আলো ফুটতে না ফুটতে মৃত্যুর কোলে ঢোলে পড়ে সাপে কাটা গৃহবধূ শ্যামলী সরদার।ফলে অবস্থা বেগতিক বুঝেই তারপর নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।সেখানেই চিকিৎসকরা গৃহবধূ শ্যামলী সরদারকে মৃত্যু বলে ঘোষণা করে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানান এক সাপে কাটা গৃহবধূর দেহ উদ্ধার করা হয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.